এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে ড. ভবানন্দ এবং তাঁর স্ত্রী মিস ঝুমুর -এর অনুদানের মাধ্যমে। তবে আমাদের চলমান কার্যক্রম (প্রতিবন্ধী শিশুদের জীবনে বাস্তব পরিবর্তন) চলিয়ে নিতে আপনাদের সমর্থন প্রয়োজন।
আপনি চাইলে এককালীন দান করতে পারেন, অথবা কোনও নির্দিষ্ট প্রোগ্রামের জন্য অনুদান দিতে পারেন। আপনি যখন কোনও প্রোগ্রামকে সমর্থন করেন, আপনার দান সেই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতা হয়ে যায়। আপনি সেই প্রোগ্রামের অংশ হয়ে যান, আর ড্রিম ফাউন্ডেশন আপনার পক্ষ থেকে প্রোগ্রামটি বাস্তবায়ন করবে।
দান সম্পর্কিত নোট:
আমরা বর্তমানে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ফাউন্ডেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন রয়েছি। রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত দানকে ব্যক্তিগত দান হিসেবে বিবেচিত হবে।
দান করার উপায়:
যদি আর্থিক অনুদান দিতে চান, অনুগ্রহ করে আমাদের প্রেসিডেন্ট ভবানন্দ এর সাথে যোগাযোগ করে নিবেন (+৬১ ৪০৫০৬৫২২২ WhatsApp)
আমাদের কাজকে সমর্থন করার আরও উপায় জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
