ড্রিম ফাউন্ডেশন এ স্বাগতম!

DREAM কী?

DREAM অর্থ Disability with Right, Empowerment, Awareness, and Mobility। ড্রিম ফাউন্ডেশন জন্ম নিয়েছে একটি আন্তরিক আবেগ থেকে — প্রকৃত পরিবর্তন আনার জন্য। আমাদের সহজ কিন্তু শক্তিশালী লক্ষ্য হলো: প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজের মধ্যে ক্ষমতা অনুভব করেন, বেড়ে উঠতে পারেন, সফল হতে পারেন এবং সমৃদ্ধ হতে পারেন। আপনাদের সমর্থন, যত্ন এবং ইতিবাচক পরিবর্তনের পক্ষে আওয়াজ তোলার মাধ্যমে এটি সম্ভব।

আমাদের স্বপ্ন গড়ে ওঠার ইতিহাস

ড. ভবানন্দ বিশ্বাস (ভবা) এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে আসছেন। তাঁদের সহায়তা শুধু আর্থিক নয়। ভবা সবসময় বিশ্বাস করেন যে, পরিবর্তন আসতে হবে মাটির কাছাকাছি — আমাদের সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং খেলার মাঠে, যেখানে শিশুরা তাদের দিন কাটায়।

প্রকৃত অগ্রগতি শুরু হয় যখন আমরা প্রতিবন্ধী মানুষদের সাথে এমন আচরণ করি যেভাবে আমরা নিজেরা আচরিত হতে চাই — সম্মান, সমতা ও অন্তর্ভুক্তির সাথে। এই মনোভাব জীবন বদলে দিতে পারে এবং একটি আরও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে পারে।

২০২৫ সালের জুলাই মাসে ভবা তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সমমনা ব্যক্তির সাথে যোগাযোগ করেন। তিনি তাঁদের সামনে তাঁর স্বপ্ন তুলে ধরেন — একটি আনুষ্ঠানিক ফাউন্ডেশন গড়ে তোলার। সাড়া ছিল অভূতপূর্ব। সবাই উৎসাহ দিলেম এবং সাথে থেকে কাজ করতে আগ্রহী হলেন। একাধিক সভার মাধ্যমে দলটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র তৈরি করে।

প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ভবানন্দ বিশ্বাস এবং জেনারেল সেক্রেটারি মিসেস সিক্তা পাঁচজন অতিরিক্ত সদস্যকে নিয়ে একটি এক্সিকিউটিভ কমিটি গঠন করেন। ২০২৫ সালের অক্টোবর মাসে এই কমিটি একটি বিশেষ সভায় গঠনতন্ত্র চূড়ান্ত করে অনুমোদন করে। একই সাথে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল মিটিং মিনিটস প্রস্তুত ও অনুমোদন করা হয়।

আমরা সামনের পথ নিয়ে খুব আশাবাদী। আপনাকেও আমন্ত্রণ জানাই — আসুন, আমরা একসাথে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেই। একসাথে আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে ক্ষমতা প্রতিবন্ধকতার চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠবে!